• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

বেসিকের দুর্নীতি তদন্তে দুদককে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Bankঢাকা : বেসিক ব্যাংকের দুর্নীতি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বাহকের মাধ্যমে বেসিক ব্যাংক লিমিটেডের তিনটি শাখা (গুলশান, শান্তিনগর, দিলকুশা) উপর বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদন পাঠানো হয়।

প্রতিবেদনে ব্যাংকটির গুরুতর অনিয়ম ও সন্দেহজনক লেনদেনের তথ্যের প্রতিবেদনসমূহ দেয়ার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তদন্তের ক্ষেত্রে দুদককে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে দুদককে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্তের অগ্রগতি বাংলাদেশ ব্যাংককে জানানো জন্য অনুরোধ করা হয়।

উল্লেখিত তিন শাখার উপর  বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন করা ৪৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন দুদকে জমা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ