• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

জলঢাকায় যুবলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ সড়ক অবরোধ

nilphamari Mapজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সোমবার রাতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সড়ক অবরোধ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের পরে জেলা যুবলীগের সদস্য ও উপজেলার কৈমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদার রহমান লেলিন পৌরশহরের জিরোপয়েন্ট মোড়ে এলে পৌর যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম পিকুর সাথে সাংগঠনিক বিষয় নিয়ে কথা হওয়ার এক পর্যায়ে বাক-বিতন্ডার সৃষ্টি হলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও ট্রাক ট্যাংলড়ী শ্রমিক উনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান ঘটনাস্থলে এলে তার সাথেও কথা কাটাকাটির হয়। পরে শাহিনুর রহমান বাসস্ট্যান্ডে গিয়ে আকস্মিক প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা ওই সড়ক দিয়ে একটি ইফতার মাহফিল থেকে আসার পথে শ্রমিকদের তোপের মুখে পড়েন। তাৎক্ষণিক ভাবে এমপি ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ ঘটনা সম্পর্কে জেলা যুবলীগ সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন বলেন, জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য উপজেলা যুবলীগ সভাপতি একের পর এক যুবলীগ কর্মীদের নির্যাতন ও লাঞ্ছিত করে যাচ্ছেন। অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে  বলেন, ‘ঘটনাটি যুবলীগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। জামায়াত-বিএনপি সমর্থিত কিছু অতি উৎসাহী শ্রমিক এটাকে রাজনৈতিক ফায়দা হিসাবে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই এমনটি করেছে।’ স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য সুরে কথা বলেন।এদিকে এই ঘটনায় কোন পক্ষ থেকে থানায় মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ