খেলাধুলা ডেস্ক: বিশ্বের অল রাউন্ডার সাকিব আল হাসনকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী মাসের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট গ্রানাডায় পৌঁছাবে বাংলাদেশ দল।
১৭ আগস্ট খেলবে প্রথম প্রস্তুতি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ আগস্ট। গ্রানাডাতেই দ্বিতীয় ওয়ানডে খেলে বাংলাদেশ দল সিরিজের শেষ ম্যাচ খেলতে যাবে সেন্ট কিটসে। ২৭ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।
এরপর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ প্রস্তুত হবে টেস্ট সিরিজের জন্য। ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে প্রথম টেস্ট। ১৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ টেস্ট শুরু। উল্লেখ্য, বিসিবির নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসনকে ছাড়াই এবার খেলতে হবে বাংলাদেশ দলকে।