নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক কলেজ ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ছাত্রীটি হলেন ঝর্না রায় (১৯)। সে জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের সুবাস রায়ের মেয়ে ও নীলফামারী সরকারী কলেজের দর্শন বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
জানা যায়, ঝর্না রায় জেলা শহরের কলেজ সংলগ্ন বৃষ্টি ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল। মঙ্গলবার রাতে সে সবার অজান্তে মেসের নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আজ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রেমঘটিত কারনে সে আত্বহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।