• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

লালমনিরহাটে প্রশ্নপত্র ফাঁসে জড়িত পিয়ন গ্রেফতার

Arrest-2লালমনিরহাট : লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের  ঘটনায় জড়িত পিএসসি’র পিয়ন মাজেদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাজেদুল কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের মহির উদ্দিনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গত এপ্রিল মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ মামলায় মাজেদুল ইসলাম এজাহারভুক্ত আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ