নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জনপ্রতি ফিতরা ৬০টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের আলিয়া মাদ্রাসায় ইমামদের উপস্থিতি ফিতরা নির্ধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী কাঁচারী মসজিদের ইমাম মুফতি মাওলানা একরামুল হক।
নীলফামারী বড় মসজিদের ইমাম মাওলানা খন্দকার আশরাফুল আলম জানান, প্যাকেটজাত আটার মুল্যমান হিসেবে ১কজি সাড়ে ৬শ গ্রামের মুল্য ধরে ফিতরা নির্ধারণ করা হয়েছে।
জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সভায়।