• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

জাতীয় অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

jopc-PICসিসিনিউজ : বিজয় সফট্ওয়ারের জনক, সংবাদ সংস্থা ‘আবাস’র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কলামিষ্ট, জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বুধবার জাতীয় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র সভাপতি শামসুল আলম স্বপন’র সঞ্চালনায় সভায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন নিউজ পোর্টালের সম্পাদক ও সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে জাতীয় অনলাইন প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয়  আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক, মোস্তাফা জব্বার  সদস্য সচিব, শামসুল আলম স্বপন (সম্পাদক, বিজয় নিউজ ২৪ ডটকম) সদস্য সুভাষ সাহা (সম্পাদক, নিউজ বিষের বাঁশী ডটকম), মো: রহিম শাহ্ (এসিষ্ট্যান্ট এডিটর, বিডি নিউজ), মাহাবুর আলম সোহাগ (রোভিং করেসপন্ডেন্ট বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম), মো: ইবনুল কাইয়ুম সানি (সিনিয়র সাব এডিটর, রাইজিং বিডি), অধ্যাপক আকতার চৌধুরী (সম্পাদক,কক্সবাজার নিউজ)  আমিরুল ইসলাম আসাদ (এডিটর ইন চীফ, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকম), বি,এইচ বেলাল (প্রধান সম্পাদক, এবি নিউজ বিডি টোয়েন্টিফোর ডটনেট), মিজানুর রহমান হেলাল ( সম্পাদক, ভয়েস অব বাংলা), মুসতাসীর রায়হান (সম্পাদক, স্বাধীনতা টোয়েন্টিফোর ডটকম), কবি মুহিত চৌধুরী (সম্পাদক, সিলেট নিউজ ডটকম), মো: তারেকউজ্জামান খান (সম্পাদক, উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকম), লাভলু পাল চৌধুরী (সম্পাদক, বাংলানিউজ লাইন ডটকম ), সোহেল রেজা (ডেপুটি নিউজ এডিটর, বেঙ্গলিনিউজ টোয়েন্টিফোর ডটকম), রোকমুনুর জামান রনি (সম্পাদক, দিনাজপুর নিউজ টোয়েন্টিফোর ডটকম), জোহরা পারভীন জয়া (সম্পাদক, প্রথম বাংলাদেশ ডটকম), এম আলী হোসেন (সম্পাদক, বাংলাপোষ্ট টোয়েন্টিফোর ডটকম), আনোয়ার হোসেন (সম্পাদক, রূপসী বাংলা নিউজ), মোজাহিদুল ইসলাম (সম্পাদক, টাইগার নিউজ ডটকম), সাবের আহমদ (সম্পাদক, ন্যাশনাল এক্সপ্রেস বিডি ডটকম )।
সভাপতির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব বর্তমান সময়ের দাবী। অনলাইন প্রেস ক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র হিসেবে কাজ করবে। অনলাইন প্রেস ক্লাব সাংবাদিকদের ফ্লাট ফরম হিসাবে দাঁড় করানো হবে। জাতীয় অনলাইন প্রেস ক্লাব সাধারন মানুষের আস্থা অর্জনে কাজ করবে। সাংবাদিকদের সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে। তিনি বলেন ক্লাব পরিচালিত হবে গঠনতন্ত্রের মাধ্যমে। প্রথমে ক্লাবের সরকারী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে সকলের মতামত ও আলোচনা করার আহবান জানান।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে নিম্ন লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদের পর দেশের ৬৪টি জেলায় এবং বর্হিবিশ্বের বিভিন্ন দেশে জাতীয় অনলাইন প্রেসক্লাবের শাখা সংগঠন গড়ে তোলা হবে। শাখা সংগঠনে এক জন আহ্বায়ক ও একজন সদস্য সচিব সহ ১১( এগারো)  সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। জেলা  অনলাইন প্রেসক্লাবের  পুর্নাঙ্গ কমিটি গঠনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক  পদাধিকার বলে জাতীয় অনলাইন প্রেসক্লাবের জাতীয় কমিটির সদস্য হবেন।
খসড়া গঠনতন্ত্র প্রণোয়ন এর জন্য  শামসুল আলম স্বপনকে আহ্বায়ক করে ৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, (২) মোঃ তারেকউজ্জামান খান (৩) বি এইচ বেলাল। ঈদের পূর্বে খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করে সকল সদস্যদের মতামতের জন্য ই-মেইল করার সিদ্ধান্ত হয়। নিবন্ধন এর পূর্ব নামের ছাড়পত্র আবেদন করার জন্য মোঃ তারেকউজ্জামান খানকে দায়িত্ব দেয়া হয়। জাতীয় অনলাইন প্রেস ক্লাবের ফেসবুকে একটি পেইজ খোলার জন্য আমিরুল ইসলাম আসাদকে দায়িত্ব দেয়া হয়। আগ্রহী সদস্যদের নামের তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত হয়। ঈদের পর সাধারন সভা করার ও সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ