নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বদর দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উদ্দ্যোগে বুধবার এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শহরের ইসলামী মার্কেটের হলরুমে উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল হক, মাওলানা আব্দুল হামিদ হোসাইনী প্রমুখ।