রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে জমে উঠেছে ঈদ বাজার। সর্বত্র যেন রমরমা বিরাজ করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনা কাটা। শাড়ী ও র্গামেন্টস এর দোকান গুলোতে চলছে বেশী বেচা কেনা। কুলি মজুর থেকে শুরু করে সমাজের সকল শ্রেনীর পেশার মানুষ ঈদের কেনা কাটায় ব্যস্থ হয়ে পড়েছে। অন্যান্য বারের তুলনায় রাজিবপুরে অভাব কম থাকায় ঈদের বাজার জমে উঠেছে বলে এলাকাবাসী মনে করছেন। সরকারের পক্ষ থেকে গরীব দু:খী মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশেষ ভিজিএফের ব্যবস্থা । কৃষক ঘরে রয়েছে গোলা ভরা ধান-চাল। তা ছাড়া ইতিমধ্যে কৃষক তাদের প্রধান অর্থকরী ফসল পাট কেটে বাজারে নিয়ে গুনছেন নগদ নগদ টাকা। সে কারনে রাজিবপুর চর বাসির ঈদ ভালই হবে বলে ধারনা করছেন এলাকাবাসি।