• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম

Iqbalur Rahim Picদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার্থে গত বোরো মৌসুমে গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে। ফলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে হয়েছে। শুধুমাত্র দিনাজপুরেই লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হাজার মেট্রিক টন বেশী ধান উৎপন্ন হয়েছে। এ জন্য তিনি কৃষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য একনেকের বৈঠকে সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী ৫ বছরে দিনাজপুর সদর উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার খানপুর ইউনিয়নের সুন্দরা গ্রামসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব একথা বলেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে গ্রাম বিদ্যুতায়নে কর্মসূচীর অংশ হিসেবে এসব গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। সুন্দরা নতুনপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় মাঠে আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খতিব উদ্দীন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহা-ব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমূখ। আলোচনা শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ