• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

ঘুষ গ্রহণকালে প্রকৌশলী গ্রেফতার

Hand Cupসিসি নিউজ: বাগেরহাট জেলার রামপাল উপজেলার প্রকৌশলী মো. নুরুজ্জামানকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা প্রকৌশলী দফতরে তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ওই প্রকৌশলীকে আসামি করে রামপাল থানায় ১টি মামলাও করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাটের রামপাল রেইনবো এন্টারপ্রাইজের মালিক গোলাম আজমের ঠিকাদারি কাজ শেষে সিকিউরিটি বাবদ আড়াই লাখ টাকা দেওয়ার জন্য তাতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে নুরুজ্জামান। পরে তাদের মধ্যে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ বিষয়ে গোলাম আজম দুদককে অবহিত করলে দুদক তাকে ধরার জন্য ওঁত পেতে থাকে।

যার ফলে আজ প্রকৌশলী দফতরে ২০ হাজার টাকা ঘুষ প্রদানকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। খুলনা দুদকের বিভাগীয় কার্যালয় পরিচালক একেএম জাহিদ হোসেন খানের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের উপ-পরিচালক এসএম শামিম হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ