সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ ঈদগাহ মাঠের মেহরাবের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা নামাজের পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে ওই ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু, সাবেক কাউন্সিলর শেখ মোহন, খেজুরবাগ মসজিতের ইমাম মাওলানা আশরাফ আলী, সেক্রেটারী লোকমান হাকিমসহ মসজিতের মুসল্লী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সৈয়দপুর দর্জি পট্টি মসজিতের ইমাম মাওলানা মোহাম্মদ আলী।