• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

বিরলে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

Deathদিনাজপুর প্রতিনিধি: বিরলে ট্রেনের ধাক্কায় কানু মোহাম্মদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি বিরল উপজেলার তেঘড়া গ্রামের আমিন উদ্দিন’র ছেলে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী মেইল ট্রেন দিনাজপুরে আসার সময় বিরল উপজেলার বানিয়াপাড়া রেল গেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই কানুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে স্টেশন (জিআরপি) থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ