• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে ছাত্রদল নেতা পাপ্পু হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে মানববন্ধন

manobbondhon photoনীলফামারী প্রতিনিধি: ছাত্রদল নেতা রাকিব হোসেন পাপ্পু হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছে ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদল। ডোমার রেল বাজার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করে কর্মসুচীতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান চৌধুরী সাজু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ডোমার পৌরসভা মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির আহবায়ক আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সদস্য মোসাব্বের হোসেন মানু, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত, সম্পাদক সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা মেধাবী ছাত্র ও ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসান পাপ্পুর হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। প্রসঙ্গত ২০১৩ সালের ১৭জুলাই ছাত্রদল নেতা রাকিব হাসান পাপ্পুকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বুড়ারডোবা নামক স্থানে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডে জড়িত থাকায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও দুই জন জামিনে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ