• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

সত্যিই হয়ে গেলো ডাচ তরুণের ফেসবুক পোস্ট

84843_1আন্তর্জাতিক ডেস্ক: ” যদি প্লেনটি হারিয়ে যেতো তবে কেমন লাগতো? ”

বৃহস্পতিবার ইউক্রেন-রুশ সীমান্তে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৭ নামের ফ্লাইটি ২৯৮ আরোহীসহ ভূপাতিত হয়। এতে উড়োজাহাজটিতে থাকা ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রু’র সবাই নিহত হন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ভূপাতিত হওয়া ওই উড়োজাহাজে চেপে বসার আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে এমন নির্মম রসিকতা করেছিলেন আমস্টারডামের ভালেন্ডামের বাসিন্দা কোর প্যান নামে এক তরুণ । তবে, তার এ রসিকতার নিষ্ঠুর প্রতিক্রিয়া জানালো প্রকৃতি।

কোর প্যান উড়োজাহাজে চেপে বসার আগে একটি ছবি তুলে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘যদি প্লেনটি হারিয়ে যেতো…তবে কেমন লাগতো?’

স্ট্যাটাসটি যখন দিচ্ছিলেন তখন কি প্যান নামে ওই তরুণ ভাবছিলেন, প্লেনটি চিরজনমের জন্য হারিয়ে যেতে যাচ্ছে…খুঁজে না পাওয়ার দেশে হারিয়ে যাচ্ছেন তিনিও!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ