• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার পরিবহন ধর্মঘট

nilphamari Mapসিসিনিউজ: নীলফামারী জেলায় সোমবার ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
গত ১৪ জুলাই রাতে ঢাকার গাবতলী থেকে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য ও নৈশকোচ নাবিল পরিবহনের চালক আনোয়রুল ইসলাম টাঙ্গাইলের হাটুভাঙ্গা ক্যাডেট কলেজ এলাকায় পৌছায়। এ সময় চালক কোচ থামিয়ে নিচে নামলে অতর্কিতভাবে মির্জাপুর থানা পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে মাটিতে ফেলে দুই পায়ে গুলি করে গুরুতর আহত করে ওই চালককে। বর্তমানে ওই চালক টাঙ্গাইল কুমুদিনি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ওই চালককে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির এ দাবি অবিলম্বে কার্যকর করতেই সোমবার গোটা নীলফামারী জেলায় ২৪ ঘন্টার ধর্মঘট পালন করা হবে। এতে করে জেলার ২২টি রুটে মোটরযান চলাচল বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন বাদল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, দফতর সম্পাদক এফাজ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ