• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

মালয়েশিয়ান বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Hasinaঢাকা: ইউক্রেনে মালয়েশিয়ান বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ২৮৩ যাত্রী ও ১৫ জন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন তুন আব্দুল রাজ্জাকের কাছে শুক্রবার মালয়েশিয়ার দূতাবাসের মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমবেদনা জানান। শেখ হাসিনা বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষে জানানো শোকবার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার শান্তি ও শোকার্ত পরিবার যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন সে প্রার্থনা করেন।

একইভাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা শোকবার্তায়ও দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ