• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলে দিচ্ছেন ফিলিপ লাম

timthumb.phpখেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক ফিলিপ লাম। তিনিই নেতৃত্ব দিয়ে জার্মান দলকে বিশ্বকাপের শিরোপা পাইয়ে দিয়েছেন মিডফিল্ডার। আজ শুক্রবার স্থানীয় সংবাদ সংস্থা ডিপিকে এ কথা জানিয়েছেন তার এজেন্ট। গত রবিবার ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে মারিও গোটশের গোলে ভর করে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পরপরই এ সিদ্ধান্তটি নিয়ে ফেলেছিলেন তিনি।
বায়ার্ন মিউনিখের ৩০ বছরবয়সী এ ফুটবল তারকা জার্মানির হয়ে এ পর্যন্ত ১১৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৫ গোল আদায় করেছে। তার এজেন্ট রোমান গ্রিল লামের উদ্বৃুিত দিয়ে জানান, তিনি জানিয়েছে- (অবসরের জন্য) এটিই সঠিক সময়। আগেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই হবে আমার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
জার্মান ও বায়ার্ন মিউনিখ দলের অধিনায়ক হিসেবে তার মধ্যে কোন ধরনের খুঁত ছিল না। যে কারনে কোচ জোয়াকিম লো’র অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিলেও বুন্দেসলীগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন লাম। ক্লাবটির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন ২০০৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক পাওয়া এ তারকা ফুটবলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ