• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

হাসপাতালে স্বামীকে রেখে স্ত্রী উধাও

84909_1সিসিনিউজ: চৌদ্দগ্রামে হাসপাতালে প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এক সন্তানের জননী। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বামী বাদী হয়ে স্ত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার বাহেরগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মামুনুর রশিদ তার স্ত্রী আইরিন সুলতানা রনিকে নিয়ে ওই হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। এসময় তাদের সঙ্গে তিন বছর বয়সী সন্তান জাহিদুল ইসলাম রবিনও ছিল। চিকিৎসা শেষে স্বামীকে ডাক্তার ডাকছে বলে পাঠিয়ে আইরিন সুলতানা সিএনজি অটোরিকশাযোগে আসা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। রেখে যায় সন্তান রবিনকে। কিছুক্ষণ পর স্বামী ডাক্তারের চেম্বারকে থেকে বের হয়ে ঘটনা বুঝতে পেরে হতবাক হয়ে পড়েন। মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ে সন্তান রবিন। আইরিন সুলতানা একই ইউনিয়নের ডাকরা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। দুপুরে মোবাইল ফোনে আইরিনের পিতা মোহাম্মদ আলী জানান, ‘জামাতা ও নাতিকে রেখে মেয়ে কোথায় গেছে জানি না’। অপরদিকে আইরিনের স্বামী মামুনুর রশিদ জানান, ‘আট ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা নিয়ে আইরিন পালিয়ে যায়। শ্বশুর পক্ষের নির্দেশে তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ