• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন |
শিরোনাম :

উদোম গায়ে এভারেস্ট অভিযান!

Wim-Hof-Iceman-L-e1405671572768-1024x575সিসিনিউজ: গায়ে বিভিন্ন ধরণের নিরাপদ পোশাক পরেও হিমালয়ের বরফ রাজ্যের কাছে হার মানেন অনেক অভিযাত্রী। এমনকি ঢলে পড়েন মৃত্যুর কোলে।

কিন্তু ভাবতে অবাক লাগলেও সত্য, শুধু হাফ প্যান্ট পরে হিমালয়ের এভারেস্ট শিখরে ওঠার চেষ্টা করেছেন নেদারল্যান্ডসের উইম হফ। তিনি সারা বিশ্বে ‘আইসম্যান’ নামেই পরিচিত।

হফকে যদি পাগল মনে করেন, তাহলে তার প্রতি অন্যায় করা হবে। কারণ ৫৫ বছর বয়সী হফ বরফ অঞ্চলে খালি গায়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে এরইমধ্যে গিনেস বুকের ২১টি বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছেন।

শুধু হাফ প্যান্ট পরেই হিমশীতল আর্কটিক সার্কেলে পুরোদস্তুর ম্যারাথন দৌড় শেষ করেছেন হল্যান্ডের সিটার্ড অঞ্চলের এই বাসিন্দা। ১ ঘণ্টা ৫২ মিনিট ৪২ সেকেন্ড ধরে বরফঠাণ্ডা পানিতে গোসল দিয়েও নজির গড়েছেন তিনি। কিন্তু কোন শক্তিতে অসহনীয় ঠান্ডায় শরীরকে কাবু হওয়ার হাত থেকে রক্ষা করেন হফ?

তুষারমানব জানিয়েছেন, ইচ্ছেমতো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেই তীব্র শীত উপেক্ষা করতে পারেন তিনি। আর এই ক্ষমতার পেছনে রয়েছে হফের নিরন্তর যোগসাধনা। প্রতিদিন নিয়ম করে বিভিন্ন শারীরিক কসরত্‍ এবং ধ্যান অভ্যাস করেন তিনি। তার কথায়, ‘আমি কোনও ব্যায়ামাগারে অনুশীলন করার ধার ধারি না। যেখানেই থাকি, যে কোনও পরিস্থিতে দৈনিক ব্যায়াম ও ধ্যান অভ্যাস করি। আমি স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছি। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করি।’

চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, অসহ্য ঠাণ্ডায় শরীরের বিভিন্ন অংশ উষ্ণ রাখার বার্তা পাঠায় হফের মস্তিষ্ক। আর তাতেই শরীরের ওম ধরে রাখতে পারেন তিনি। সাধারণত, পারিপার্শ্বিক তাপমাত্রা অস্বাভাবিক হারে নেমে গেলে মানবদেহের উত্তাপও কমতে থাকে। কিন্তু হফের ক্ষেত্রে এ নিয়ম খাটে না।

হফ বিশ্বাস করেন, যে কোনও মানুষই চেষ্টা করলে মানসিক একাগ্রতার সাহায্যে এই অভ্যাস রপ্ত করতে সক্ষম। অতীতে বরফের নিচে ডুবসাঁতার দিয়ে ৬০ মিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন এ তুষারমানব। তবে তিনি স্বীকার করেছেন, জল থেকে ওঠার জন্য বরফের স্তরের ফুটো ঢেকে যাওয়ায় খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছেন, ‘এর জন্য বিশেষ তালিম নিতে হয়েছিল।’ বলা বাহুল্য, সেবারও তার পরনে ছিল শুধু হাফ প্যান্ট। আর চোখ ঢাকা ছিল জল চশমায়।

২০০৭ সালে ২৪,০০০ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে ওঠার পরিকল্পনা করেন উইম হফ। খালি গায়ে, নগ্ন পায়ে শিখরে প্রায় উঠেই গিয়েছিলেন, কিন্তু মাত্র ৫ হাজার ফুট উচ্চতা বাকি থাকতে পায়ে গুরুতর আঘাত লাগায় সে যাত্রা তিনি ব্যর্থ হন।

এ ছাড়া নামিবিয়ার মরুভূমিতে এক ফোঁটা জল পান না করে ম্যারাথন দৌড় শেষ এবং ২০০০ মিটার উচ্চতা থেকে শুধুমাত্র এক আঙুলে ঝুলে থেকেও বিশ্বরেকর্ড তৈরি করেছেন আইসম্যান হফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ