• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ডক্টরস ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ২য় ব্যাচের উদ্বোধন

SAM_1076সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরস্থ ডক্টরস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ২য় ব্যাচের ক্লাস উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ডক্টরস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি।
ডক্টরস ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির চেয়ারম্যান প্রকৌশলী মো. ইউনুস আলী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মো. নজিবুর রহমান বুলবুল, সাবেক প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বসুনিয়া, শিক্ষার্থী আলী ইমরান, রোজিনা আকতার, অমলেশ রায় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ