• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

মারামারিতে চট্টগ্রাম জাপার ইফতার মাহফিল পন্ড

Chatসিসিনিউজ: চট্টগ্রাম জাতীয় পার্টির ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় নেতাদের সামনেই মারামারি করেছে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীরা। এতে ওই ইফতার মাহফিল পন্ড হয়ে যায়। নগরীর ভিআইপি টাওয়ার কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মউিদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন। ইফতার শুরুর আগে চট্টগ্রাম জেলা জাতীয় পার্টি দক্ষিণ এর আহবায়ক নুরুস সাফাকে বক্তব্য দিতে না দেয়ায় মাইক্রোফোন কেড়ে নেন এ নেতা। এসময় হইচই ও হট্টগোল বেধে যায়। মঞ্চের মধ্যেই নেতারা টেনেহেচড়ে একে অন্যের পাঞ্জাবি ছিড়ে ফেলেন। পরে শুরু হয় ইফতারি ও চেয়ার ছোঁড়াছুড়ি। অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন থাকলেও নেতাকর্মীদের মারামারি থামাতে তাদের হিমশিম খেতে হয়। এক পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের অনেকে চলে যান। মারামারি চলাকালে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর বিরুদ্ধে স্লোগান  দেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ