সিসি ডেস্ক: মুম্বাইয়ের আনাচে কানাচে গড়ে উঠেছে ম্যাসাজ পার্লার। আর এসব পার্লারের আড়ালে চলছে ‘সেক্স র্যাকেট’।
এসব র্যাকেটে উঠতি বয়সী তরুণীদের দিয়ে দেহ ব্যবসা ও যৌন প্রতারণার কারবার চালানো হয়।
শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের অভিজাত এলাকা মীরা রোডে একটি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ। সেখানে আসলে পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলছিল।
পুলিশ সেখান থেকে তিন তরুণীসহ পার্লারের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়ে আগেই তাদের কাছে খবর ছিল। এরপর পুলিশ সদস্যরা খদ্দের সেজে দেহ ব্যবসার বিষয়টির প্রমাণ পায়।
বর্তমানে এমন সেক্স র্যাকেটে ছেয়ে গেছে মুম্বাই। বিশেষ করে বলিউডের ছবিতে সেক্সের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গেই সেক্স র্যাকেট বাড়ছে।