• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

এনপিপির চেয়ারম্যান নীলুকে বহিষ্কার

Untitled-214ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খালা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

এদিকে দলের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি আগে দলের মহাসচিব ছিলেন। সেই হিসেবে নতুন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা।

এ বিষয়ে নতুন চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বাংলামেইলকে বলেন, ‘নীলু দলীয় শৃঙ্খালা বহির্ভূত কাজে লিপ্ত ছিলেন। তাকে এ ব্যাপারে বার বার সতর্কও করা হয়েছিল। কিন্তু তিনি সেই কাজ থেকে বিরত হননি। আর এ কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ