• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

রাজনীতির মাঠে এখন মওদুদ নিরব

Moydudসিসিনিউজ: ঈদের পর সরকারবিরোধী আন্দোলন জোরালো করার তোড়জোড় শুরু করেছে বিএনপি। এ ব্যাপারে প্রবাস থেকেই কলকাঠি নাড়ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা করেছে। স্থানীয় পর্যায়েও কোথাও নতুন কমিটি গঠন করার চেষ্টা চোখে পড়ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলতি মাসের ১৭ জুলাই পর্যন্ত প্রতিদিন বিভিন্ন ইফতার পার্টিতে উপস্থিত হয়ে সরকারের ভুল-ভ্রান্তি তুলে ধরে সরকার পতন আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

দলের হাইকমান্ডের বহু নেতাকর্মীও সবকিছু নতুন করে শুরু করার কথা বলছেন। বিভিন্ন ইফতার পার্টি, সভা-সেমিনারে মির্জা ফখরুল, আর এ গনি, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাসসহ বাঘা বাঘা নেতাদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে এদের মাঝেও ব্যতিক্রম ছিলেন মওদুদ আহমদ। তৃণমূলের নেতারা বলছেন, তিনি এখন চলে গেছেন আড়ালে।

ঈদের পর সরকারের পতনের জন্যই বিএনপি আন্দোলন করবে বলে জানিয়েছে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী। তারা বলছেন, এবার আর মার খাবে না বিএনপি, ফলাফল আসবেই। আর এজন্য ইতোমধ্যেই উদ্যোগী হয়েছেন তারেক রহমান। অনেকেই বলছেন, তার সরাসরি হস্তক্ষেপেই ঢাকা মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে। আর তার সুদৃষ্টি পেতেই নেতা-কর্মীরা দৌঁড়ঝাপ শুরু করেছেন।

কিন্তু দলীয় কর্মকা- থেকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ব্যারিস্টার মওদুদ আড়ালেই রয়ে গেছেন। এখন পর্যন্ত বিএনপির মাত্র তিনটি ইফতার পার্টিতে সশরীরের উপস্থিত হয়েছিলেন তিনি।

পাঁচ জানুয়ারির নির্বাচনের আগে বিভিন্ন সভা, সেমিনারে সরকারের কঠোর সমালোচনা করতেন মওদুদ। এ কারণে তাকে কারাগারেও যেতে হয়েছে। তার বিরুদ্ধে বাড়ি দখলসহ বেশ কয়েকটি মামলা ঝুলছে। ওই সময়ে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহযোগী সংগঠনগুলোর সভা-সেমিনারে তাকে নিয়মিত দেখা গেলেও এবার কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাকে সেভাবে দেখা যায়না। আবার কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেও আগের মতো সরকারের সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায় না।

শুধু তাই নয়, জাতীয় ইস্যু নিয়ে আগে সাংবাদিকরা বিভিন্ন মন্তব্য মুঠোফোনে জানতে চাইলে খুব স্বত:স্ফূর্ত বক্তব্য দিতেন। কিন্তু এখন কোনো বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এসব বিষয় নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে বাঁচতে হয়তো আড়ালে চলে গেছেন দলের অন্যতম এই নীতি নির্ধারক।

তবে এ সব বিষয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। উৎসঃ   ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ