• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নূর হোসেনকে সোমবার পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে

Noor-Hossainসিসিনিউজ: নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে  আবারও পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হবে তাকে।

পশ্চিমবঙ্গে পুলিশের হাতে গ্রেফতারের পর নূর হোসেন আদালতে এখনো জামিনের আবেদন করেননি। ১৪ জুন তিনি গ্রেফতার হন।

এদিকে নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করেন ৭ জুলাই। কিন্তু  ১৪ জুলাই শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে দেন মুখ্য বিচারিক হাকিম মধুমিতা রায়।

খান সুমনের জামিনের আবেদনের বিরোধিতা করে দেশটির সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে বলেন, গ্রেফতার হওয়া নূর হোসেন ও তার দুই সঙ্গী বাংলাদেশের সন্ত্রাসী। তা ছাড়া নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট বহাল রয়েছে।

কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন এবং তার দুই সহযোগী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। তিনজনই বর্তমানে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন। তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ