• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

হাবিপ্রবিতে প্রগতিশীল কর্মকর্তা পরিষদের ইফতার মাহফিল

HSTU-20-07-2014দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মকর্তা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনাজপুর শহরের পূর্ণিমা রেস্টুরেন্টে এ ইফতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম’র সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়, প্রক্টর প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক আ. ন. ম ইমতিয়াজ হোসেন।
ইফতার মাহফিরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ