• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: গত তিনদিনে দিনাজপুর জেলার চিরিরবন্দর, কাহারোল, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
গত শনিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি নামক স্থানে নবনির্মিত অটোমিলে কাজ করার সময় জুয়েল (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়। জুয়েল অটোমিলে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জুয়েল ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের সাইফুল ইসলাম’র ছেলে।
এদিকে কাহারোল উপজেলার পাহাড়পুর গ্রামের আসির উদ্দীন’র স্ত্রী জাহানারা বেগম (৪৬) সাপের কামড়ে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে বাড়ির উঠানে কাজ করার সময় তার ডান পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুরে যমুনা নদীতে ডুবে রোজিনা (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রুজিনা বিরামপুর উপজেলার কাটলা  দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের ফয়েজ উদ্দিন’র স্ত্রী। শনিবার দুপুরে রুজিনা ও তার মেয়ে ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। রোজিনা নদীতে মেনে তলিয়ে যায়। তার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন নদী হতে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে।
অপরদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের বোর্ড স্কুল বাজার সর্দারপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের পুকুর হতে অজ্ঞাতনামা (৬০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। গত শুক্রবার এলাকাবাসী অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল প্রেরণ করে।
চিরিরবন্দর, কাহারোল, বিরামপুর ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থাকায় পৃথক ৫টি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ