সিসিনিউজ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সৈয়দপুর উপজেলা চত্ত্বরে তিন দিন ব্যাপী শুরু হয়েছে বৃক্ষ মেলা। রোববার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রেনু প্রমুখ।