• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য নিহত

Agunচট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও চার শিশুসহ একই পরিবারের ৫ জনের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টা ২০ মিনিটে উপজেলার সরকারহাটের কুমারীপুর  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় সবজি বিক্রেতা মাহবুবুল আলমের স্ত্রী  রোজী  আক্তার (৩৫), তার সন্তান মারুফ (৫), ঝুমা (৭), সীমা আক্তার  (১০) ও রীনা আক্তার (১২)। সবজি  ব্যবসায়ী মাহবুবুল আলম এসময় বাড়ির বাইরে ছিলেন।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক জসিম উদ্দিন অগ্নিকাণ্ডে পাঁচজনের নিহতের খবর নিশ্চিত করে বলেন, রাত ৮টা ২০মিনিটের দিকে মাহবুবুল আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, ফায়ার সার্ভিস আসার আগেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ভেতরে আটকা পড়া ৪ শিশু এবং তাদের মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট  সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এম জহিরুল ইসলাম জানান, পুড়ে যাওয়া লাশগুলো উদ্ধারের পর আমরা স্বজনদের কাছে তা হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ