সিসিনিউজ: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ‘কটূক্তি’ করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশে সালামকে বরখাস্ত করার কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, গত ১৪ জুন সালাম খানসামা উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগ দেন। পরে ওই উপজেলার শিক্ষকরা সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি মন্ত্রীর নামে কটূক্তি ও তাচ্ছিল্য করেন।
একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এ ধরনের কটুক্তি গুরুতর অপরাধ বিধায় তাকে ২০ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আব্দুস সালাম বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।