• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |

উৎসব ভাতার দাবিতে আইএপিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Manob bondonসিসিনিউজ: উৎসব ভাতার দাবিতে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রোজেক্ট (আইএপিপি) এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। আজ সোমবার সকালে রংপুর ও বরিশাল প্রেস ক্লাবের সামনে পৃথক পৃথক ভাবে ওই প্রকল্পের ৮ জেলার প্রায় সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
রংপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয় মানববন্ধন কর্মসূচী। এ কর্মসূচীতে অংশ নেয় রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ওই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা শিপন দাশ, প্রজেক্ট এ্যাসিসটেন্ট মাহাবুবার রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর রিসার্স শামসুজ্জামান, কমিউনিটি ফ্যাসিলেটর সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, ফজলুল করিম, সেলিম হোসেন, ফেরদৌস আলী, ফিল্ড এ্যাসিসটেন্ট আরিফুল ইসলাম প্রমুখ। অপরদিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে একই সময় শুরু হয় মানববন্ধন কর্মসূচী। এতে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। বক্তব্য রাখেন কমিউনিটি ফ্যাসিলেটর আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মঈন কবির, রফিকুল ইসলাম ও নঈম আহমেদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের আট জেলার ৫৪ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির প্রায় সাড়ে তিন লাখ নারী-পুরুষের ভাগ্য উন্নয়ণে এ প্রকল্পের ৭৮০জন কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে সাফল্য অর্জন করেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব কর্মকর্তা-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা প্রদান না করে বৈষম্যমূলক আচরন করেছে। বক্তারা বলেন, নিয়োগ পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে সরকারী সকল সুযোগ-সুবিধা পাবে এসব কর্মকর্তা-কর্মচারী এবং সে মতে মহার্ঘ ভাতা পেয়ে থাকি। কিন্তু অজ্ঞাত কারণে উৎসব ভাতা প্রদান না করায় এসব কর্মকর্তা-কর্মচারীদের পরিবার পরিজন ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় ঈদের দিনে পরিবারের সদস্যদের নিয়ে এই দুই বিভাগীয় শহরের শহীদ মিনারে অবস্থান নেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য যে, ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাকটিভিটি প্রোজেক্ট (আইএপিপি) বাংলাদেশ সরকার ও দাতা সংস্থা GAFSP যৌথ অর্থায়নে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে এবং FAO এর কারিগরী সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ২০১১-১২ অর্থবছর থেকে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ