দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রাজবাড়ীতে “শান্তি নিবাস” (বৃদ্ধাশ্রম)। এখানে অবস্থান করছে ২০ জন বৃদ্ধ। এক সময় তারা এ সমাজের নিম্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের অভিভাবক ছিলেন। কিন্তু এখন তারা অসহায়, অবহেলিত, নিষ্পেষিত মানুষ।
তাদের পাশে এসে দাঁড়ালেন ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাগঠনিক সম্পাদক ও হিউম্যান র্ইাঁটস রিভিউ সোসাইটি’র রাজশাহী বিভাগীয় সভাপতি শাহাদাৎ হোসেন মুন্না। রোববার বিকেলে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শান্তি নিবাসে অবস্থানরত বৃদ্ধ-বৃদ্ধাদের একটু শান্তির পরশ দিতে তিনি তাদের হাতে তুলে দিলেন ঈদ বস্ত্র পাঞ্জাবী, লুঙ্গি ও শাড়ী ও ইফতার সামগ্রী। সন্ধ্যায় তাদের মাঝে বিতরণ করলেন উন্নতমানের ইফতার সমাগ্রী।
এ সময় শান্তি নিবাস বৃদ্ধাশ্রমের পরিচালক ও দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, দিনাজপুর প্রেসক্লাব একাংশের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব শাহ্ আলম শাহী, ক্যাবল টিভি দর্শক ফোরামের রাজশাহী বিভাগীয় মহা সচিব আসাদুর রহমান ভূইয়া তপন, মুক্তিযোদ্ধা সৈয়দ ইব্রাহিম খলিল বিচ্ছুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃদ্ধাশ্রমে এসে তাদের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়া শাহাদাৎ হোসেন মুন্না বলেন, যে মা দশ মাস, দশ দিন গর্ভে ধারণ করে, অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন। যে পিতা-মাতা আমাদের অতি কষ্টে লালন-পালন করে, অনাহারে-অর্ধাহারে থেকেও আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। সে পিতা-মাতাকে আমাদের কেউ কেউ বিভিন্ন লাঞ্চনা-বঞ্চনা দিয়ে এই বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলেছি। তিনি সমাজের বৃত্তবানদের এ সব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, আর কোন পিতা-মাতা’র আশ্রয়স্থলের ঠিকানা যেন কোন বৃদ্ধাশ্রমে না হয়।