• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

গাজার জন্য প্রার্থনা করায় ইসরায়েলে যেতে মানা সেলেনা গোমেজের

85198_1আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইন্সটাগ্রামে ‘প্রে ফর গাজা’ লেখা একটি ছবি পোস্ট করেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ। অনেকে তাকে সাধুবাদ জানালেও, ভীষণ ক্ষেপেছে ইসরায়েলী ভক্তরা। তারা বলছে, ‘সন্ত্রাসবাদ’-এর পক্ষেই সাফাই গেয়েছেন গোমেজ।

শুক্রবার ‘ইটস অল অ্যাবাউট হিউম্যানিটি। প্রে ফর গাজা’ লেখা একটি ব্যানারের ছবি পোস্ট করেন ২১ বছর বয়সী এই গায়িকা। ক্যাপশনে লেখেন, “দয়া করে ওইসব পরিবার এবং তাদের শিশুদের জন্য প্রার্থনা করুন। সবসময় মনে রাখবেন, জীবনে কোনটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আছি আপনাদের প্রেরণা দিতে, সাহায্য করতে আর ভালবাসা দিতে। উই আরদ্যনেক্সটজেনারেশন।”

পোস্টটিতে সঙ্গে সঙ্গেই ৫ লাখেরও বেশি লাইক পড়ে। অনেকেই এই ‘সাহসী’ পদক্ষেপের জন্য সাধুবাদ জানান গোমেজকে।

“তোমাকে নিয়ে গর্বিত, সেলেনা।”- এক ভক্তের অনুভূতি ছিল এমনই।

আরেকজন লেখেন, “এর আগে সেলেনার দিকে তেমন একটা নজর দেইনি। কিন্তু এটা দেখার পর থেকে তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে।”

তবে সবার কাছ থেকেই এমন ইতিবাচক সাড়া পাননি গোমেজ। একজন লেখেন, “আপনি আপনার জনপ্রিয়তার অপব্যাবহার করছেন। আপনি জানেন না ইসরায়েলে কি ঘটছে।”

অনেকে আবার বলছেন, এই পোস্ট দেখার পর থেকে সেলেনার ওপর থেকে তাদের মন উঠে গেছে। একজন লেখেন, “আপনি সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন। এর আগ পর্যন্ত আপনাকে আমার খুবই ভাল লাগতো।”

বিশেষ করে ইসরায়েলী ভক্তরা গোমেজের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। “এরপর থেকে ইসরায়েলে আর আসবেন না। এখানে সবাই আপনাকে ঘৃণা করে। আপনি বোকার মতো অনেক ভক্ত হারালেন এখানে।”

বিতর্কের মুখে পড়ে শনিবার আরেকটি ছবি পোস্ট করেন গোমেজ। ওই ছবির ক্যপশনে লেখা ছিল, “এবং সবাইকে পরিষ্কার করে বলছি, আমি কোন পক্ষ নেইনি। আমি কেবল শান্তি আর মানবতার জন্য প্রার্থনা করছি।”

ফিলিস্তিনের পক্ষে কথা বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্কের মুখে পড়া একমাত্র তারকা নন গোমেজ। এর আগে পপ তারকা রিহানাও টুইটারে ‘#ফ্রিপ্যালেস্টাইন’ লিখে তোপের মুখে পড়েছিলেন। এর ফলে বাধ্য হয়েই ওই পোস্ট মুছে ফেলতে হয় রিহানাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ