• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

এরশাদের দুই ভুল

Arsadসিসিনিউজ: যে কোন সময় জাতীয় পার্টি সরকারের মন্ত্রী সভা থেকে পদত্যাগ করে কার্যকর বিরোধী দলের ভূমিকা নিতে পারে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি জানান এর মাধ্যমে জাপা বিরোধী দল হিসেবে যথাযথ ভুমিকা পালন করতে পারবে।

দশম জাতীয় সংসদে একই সাথে সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে নেতৃত্বর এমন মত বিভেদ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সংসদ ও সংসদের বাহিরে সকল মহলেই দলটিকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

দলের চেয়ারম্যান মুহাম্মদ এরশাদ এই ব্যপারটি উপলব্দি করেছেন। তিনি বলেন, রওশন এরশাদ যখন আমার সাথে কথা বলেন তখন আমি তাকে নির্বাচন করতে বলি। যদিও আমি নির্বাচনের পক্ষে ছিলামনা। তখন দলের স্বার্থে আমি এই সিদ্বান্ত নিতে বলি। তবে আমি মন্ত্রীত্ব নিতে বারণ করি। কারন মন্ত্রীত্ব নিলে আমাদের দলের জন্য ভালো হবেনা। দেশের জনগন ভালো চোখে দেখবেনা। কিন্তু মন্ত্রীত্ব না নিলে ভালো হত। ভবিষ্যতে আমরা মন্ত্রীত্ব ছেড়ে দিতে পারি। আমি বিরোধী নেত্রী রওশন এরশাদের সাথে কথা বলেছি, তিনি বলেছেন সময় মত আমরা বেরিয়ে আসবো।

অন্যদিকে রাজনীতিবিদ হিসেবে তার দুটি ভুল রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ১৯৮৮ সালে আমি সংসদ ভেঙে দিয়েছিলাম। যা করা উচিত হয়নি। আমার ধারনা ছিল আওয়ামী লীগ পদত্যাগ করতে পারে। কিন্তু সেই সময় যদি সংসদ না ভাংতাম তাহলে আমার ক্ষমতা হস্তান্তর করতে হতনা।

আর একটা ভুল হয়েছে যা হল ১৯৮৬ সালে জনাব নুরউদ্দিনকে সেনাপ্রধান করা উচিত হয়নি। তিনি আমার আশা স্বরুপ কাজ করেনি। এই দুটি ভুল হয়েছে যার খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে।

সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে চলমান মামলাগুলো তার জীবন দশায় শেষ হবেনা। এমন আশংকার কথাও বলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ