• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

যৌন জীবনের প্রধান শত্রু মেদ

11স্বাস্থ্য ডেস্ক: যৌন জীবনের শত্রুগুলোকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে যেগুলো সামনে আসবে তার এক নম্বরটি হবে ‘মেদ’। পাশাপাশি আছে হতাশা, দুঃশ্চিন্তা, অবসাদ, অসুস্থতা ইত্যাদি।
তাই সুস্থ যৌন জীবনের জন্য শরীরের মেদ অবশ্যই ঝরাতে হবে। সোজা কথা আপনার শরীরে যদি মেদ জমে, তাহলে আপনি যৌন জীবন শতভাগ উপভোগ করতে পারবেন না।
প্রথমমত, ওজন বাড়লে বিশেষ সময়ে আপনি হাঁপিয়ে উঠতে পারেন। দ্বিতীয়ত, আপনার সঙ্গীর কাছে আপনার ওজন অসহ্য মনে হতে পারে। আর তার ফলে যা হওয়ার তাই হবে।
এটাতো গেল প্রত্যক্ষ হিসাব। মুটিয়ে গেলে বা শরীরে অতিরিক্ত মেদ জমলে হৃদযন্ত্রের অসুখ, ডায়াবেটিস হতে পারে, যা আপনার মিলনের ইচ্ছাকে দমিয়ে দিতে পারে। এমনকি পুরুষত্বহীনতাও দেখা দিতে পারে।
চিকিৎসা বিজ্ঞানের মতে, শরীরে অতিরিক্ত মেদ জমলে পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যায়। এ সমস্যা স্থায়ী হয়ে যেতে পারে।
তাই সুস্থ জীবন, সুস্থ যৌন জীবনের জন্য নিজের শরীরের প্রতি নজর দেয়ার বিকল্প নেই। এজন্য বেশি পরিশ্রমের দরকার নেই। শুধু যা খাচ্ছেন সে অনুপাতে পরিশ্রম থাকলেই হবে। আর আপনার পরিশ্রম যদি কম হয় তাহলে খাওয়া কমিয়ে দিন। আর তা যদি না পারেন, তবে নিয়মিত দৌড়ান, সাইকেল চালান, সব ঠিক থাকবে।
(এটি একটি পরামর্শমূলক আর্টিকেল। স্থুলতার কারণে যে কোনো সমস্যায় চিকিৎসকের কাছে বিস্তারিত বলাই ভালো)
উৎসঃ   বাংলামেইল২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ