• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

স্কুলছাত্রীর শ্লীলতাহানির সময় ভণ্ড পীরকে গণধোলাই

gonodoliকুমিল্লা: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির সময় এক ভণ্ডপীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার ভণ্ডপীর মনির শাহকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের আফসার উদ্দিনের ছেলে মনির শাহ (২৮) পীর সেজে ৪ বছর ধরে ঝাড়-ফুঁক করে আসছে। রোববার রাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে পরীক্ষায় ভাল ফলাফল করতে তার মা ওই পীরের কাছে নিয়ে যান। এক পর্যায়ে কথিত পীর মনির ওই শাহ স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ভণ্ডপীরের বিরুদ্ধে স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে মামলা দায়েরর পর তাকে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ