• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

রাজিবপুরে জামায়াত ও জাপার ইফতার পার্টি

Ifterরাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সোমবার কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয় পার্টি জাপা ও উপজেলা জামাতের উদ্যোগে পৃথক পৃথক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির ডাকে বিকাল ৪ ঘটিকায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনুছ আলী, অধ্যাপক দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল আকন্দ প্রমুখ। অপর দিকে একই সময় সবুজবাগ দাখিল মাদ্রাসায় জামাতের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জামাত নেতা অধ্যাপক নুর আলম মুকুল, অধ্যাপক হায়দার আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আজিজুর রহমান, অধ্যাপক মন্তাজ আলী, মাওলানা শফিকুল্লাহ ও ডাক্তার সাহাব উদ্দিন প্রমুখ।

ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন
কুড়িগ্রামের রাজিবপুরে মঙ্গলবার ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস খাতুন, সদর ইউপি চেয়ারম্যান নুরে-শাহী ফুল, কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেন,প্রেস ক্লাব সভাপতি কুদ্দুস বিশ্বাস, সাংবাদিক আতাউর রহমান, যুবলীগ সভাপতি মাষ্টার আজিবর রহমান, যুবলীগ নেতা আতিয়ার রহমান সোহাগ ও ছাত্রলীগ সভাপতি রাইসুল ইসলাম ফুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ