• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |

ভিক্ষুকদের সাথে সৈয়দপুর পৌর মেয়রের ইফতার

Ifterসিসিনিউজ: ভিক্ষুক ও ছিন্নমুল মানুষদের সাথে নিয়ে ইফতার করলেন সৈয়দপুর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।
সোমবার শহরের চাউল পট্টি চত্বরের বিশাল প্যান্ডেলে সমাজের ছিন্নমুল মানুষদের নিয়ে এই ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্টিত হয়।  চেয়ার টেবিলে সারিবদ্ধ ভাবে বসে  সৈয়দপুর শহরের প্রায় পাঁচ শতাধিক ভিক্ষুক ও ছিন্নমুল নারী-পুরুষ ইফতার করেন। ইফতার শেষে পৌর মেয়য়েরর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পুরুষকে লঙ্গী ও নারীদের একটি করে শাড়ী দেয়া হয়। ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জিয়াউদ্দীন জিয়া ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফুর সরকার। উল্লেখ্য পৌরমেয়র আমজাদ হোসেন সরকার প্রতি রমজানে ছিন্নমুল মানুষদের নিয়ে ইফতার মাহফিল ও তাদের বস্ত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ