রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাটে সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র ঐক্য পরিষদের নেতা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও রতনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা জাকের পাটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল গফুর, এম.আই ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম, ছাত্র ঐক্য পরিষদের নেতা মো. শফিকুল ইসলাম, আরিফুজ্জামান, ছাত্রলীগ নেতা সুমন রায় প্রমূখ।