বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিনিধিদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা বীরগঞ্জ ইউনিটের সভাপতি মীর কাসেম লালু ও সাধারন সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থার একটি প্রতিনিধি দল ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা এবং সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় প্রতিনিধি দলের সদস্য ও অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বলেন আমরা নির্যাতিত মানুষের পাশে থেকে সংবাদ পরিবেশন করার অঙ্গিকার করেন।