প্রযুক্তি ডেস্ক: ফেসবুক আসক্তির কারণে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে বলে মনে করছে একটি গবেষণা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে পরিচালিত তাদের গবেষণাটি ‘কম্পিউটারস্ ইন হিউম্যান বিহেভিয়র’ জার্নালে প্রকাশিত হয়। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন এর উপর একটি প্রতিবেদন প্রকাশ করে।
গবেষণার প্রয়োজনে তারা ফেসবুক ব্যবহারের উচ্চ হারের দিকে খেয়াল করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশে বিবাহ বিচ্ছেদের হারের দিকে নজর দেন।
তারা দেখতে পান যে কোন একটা প্রদেশে ২০% ফেসবুক ব্যবহারের বৃদ্ধির সাথে সাথে পরবর্তী বছর ৪% বিবাহ বিচ্ছেদ বেড়ে গিয়েছে।
গবেষকরা বলেন, ‘যেসব লোক ফেসবুক, টুইটার এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটান তাদের অসুখি দাম্পত্য জীবন থাকতে পারে এবং তারা বিবাহ বিচ্ছেদ নিয়ে ভাবেন।’
খালিজ টাইমস্