• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

পাঁচবিবিতে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার

EFterহিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইউনুছ আলীর সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-পাঁচবিবি-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো: সামছুল আলম দুদু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন প্রর্যায়ের সকল নেতাকর্মি।
প্রধান অতিথি এমপি দুদু তার জোড়ালো কন্ঠে বলেন, এ সরকারের আমলেই বাংলার মাটিতে সকল যুদ্ধাপরাধীদের বিচার কার্য সর্ম্পৃন করা হবে। মেয়র হাবিব বলেন বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সালের ডিজিটাল সোনার বাংলা গড়ার কাজে যারাই বাধা দিতে আসবে সকল নেতাকর্মিদের সঙ্গে নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: হাফিজার রহমান হাফিজ।
পরিশেষে বিশ্বের সকল ধর্ম প্রান মুসলমানদের জন্য দোয়া মোনাযাত করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ