• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

Agunখাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে মঙ্গলবার রাত ১১টার দিকে আগুনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌঁনে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পানছড়ি বাজারের নোয়াখালী মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা খবর দিলে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের আসে। প্রায় পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে পানছড়ি বাজারে আসতে ততক্ষণে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এলাকাবাসী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায়  প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ