• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

নীলফামারীতে জিং সমৃদ্ধ জাতের ধান চাষে প্রশিক্ষণ

Nil.নীলফামারী প্রতিনিধি: জিং সমৃদ্ধ ধান জাতের ধানের বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার নীলফামারী আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আফতাব হোসেন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেরামত আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম ও মোহসিন রেজা রুপম।
আরডিআরএস বাংলাদেশ’র আয়োজনে প্রশিক্ষণে অংশগ্রহন করেন টুপামারী ও লক্ষিচাপ ইউনিয়নের ২৫ কৃষক ও কৃষানী। প্রশিক্ষণ শেষে কৃষক কিষানীদের ১৫০০ টাকা করে সার ক্রয়ের জন্য প্রদান করা হয়।
ওইদিনই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারভেষ্ট প্লাস বাংলাদেশ’র কৃষি গবেষনা ও উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন মন্ডল ও আরডিআরএস বাংলাদেশ নীলফামারী কর্মসূচি সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফীন।
আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর উর্দ্ধতন কৃষি অফিসার নাসির উদ্দিন জানান, আমন মৌসুমে জিং সমৃদ্ধ ব্রি৬২ জাতের ধানটি জেলার ২০০জন কৃষক চাষাবাদ করছে। হারভেষ্ট প্লাস বাংলাদেশ’র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ব্রি ৬২জাতের ধান চাষ সম্প্রসারণে নীলফামারীতে তত্বাবধান করছে আরডিআরএস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ