রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: দৈনিক মানবজমিন পত্রিকার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের আয়োজনে মঙ্গলবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পাঠক জমিনের রাজারহাট শাখার আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি সহ. অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান। মানবজমিন উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন-বিএনপি নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, বিশিষ্ট সমাজ সেবক, উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টার, রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা জাপা’র সা. সম্পাদক মো. আমজাদ হোসেন, জাপা নেতা শফিউল আলম, মো. ওয়াহেদ আলী, রাজারহাট থানার এস আই মো. কফিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সা. সম্পাদক প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, পাঠক জমিনের যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা রেজাউল হক রেজা, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আব্দুস সালাম, প্রেসক্লাব সা. সম্পাদক আনিছুর রহমান লিটন, সহ. সভাপতি আলতাফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক এস এ বাবলু, সাংবাদিক রনজিৎ কুমার রায়, প্রভাষক এনামুল হক, মো. এনামুল হক, মাহফুজার রহমান মনু, এস এ লিমন প্রমূখ। শেষে দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হকের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি ও চাঁন্দামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নজরুল ইসলাম। পরে ইফতার মাহফিলে অতিথিবৃন্দ অংশ নেন।