লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদিকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তিনি বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও রশিদপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম জেহাদির বিরুদ্ধে সদর থানায় ৫টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।