• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

নবাবগঞ্জে বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি : ভোগান্তিতে গ্রাহকরা

Polliঢাকা:  ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন বিদ্যুৎ লাইনম্যানদের পদোন্নতি না দেওয়ায় ও বেতন বৈষম্যের কারণে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

মঙ্গলবার বেলা ১১টায় নবাবগঞ্জের পানালিয়ায় ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-২ এর সামনে কর্মবিরতি শুরু করেন তারা। বুধবারও আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের এ আন্দোলনের ফলে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।

লাইনম্যানরা জানান, দোহার, নবাবগঞ্জ ও কোরানীগঞ্জের সকল লাইনম্যান বেতন ভাতা বৈষম্য কমানোসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। বিকেল ৫টায় তারা ঢাপবিস২’র জিএম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংগ্রাম কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, কর্তৃপক্ষ তাদেরকে পদোন্নতি ও বেতন স্কেলের সমন্বয় করছে না। ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এছাড়া শিগগিরই ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ