• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ১২ জুয়ারীর জরিমানা

Adalotকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ১২ জুয়ারীকে আটক করে প্রত্যেকের ৯শত টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কমল কুমার ঘোষ জুয়াড়ীদের এই জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, দক্ষিণ বড়ভিটা গ্রামের সোহরাব আলী (৫০), আব্দুল হাই (৪০), মোজাম্মেল হক (৪৫), উত্তর বড়ভিটা গ্রামের শরীফুল ইসলাম (৪০), মুশফিক (৪২), মুকুল (৬০), শহিদুল (৫৪), মোকলেছার (৩০), জমিরউদ্দিন (৩৫), ওহাব (৩৬), মিন্টু(২৫) ও ফরিদুল (৩৬)। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইজারা অফিস থেকে জুয়ার সরঞ্জাম সহ জুয়া খেলা অবস্থায় ১২ জুয়ারীকে আটক করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোস্তাফিজার রহমান জানান, আটককৃত জুয়ারীদের বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজিরের মাধ্যমে প্রত্যেকের ৯শত টাকা করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ