• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

তাইওয়ানে বিমান বিধ্বস্ত॥ অর্ধ শতাধিক নিহত

Bimanআন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে জরুরি অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫১ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভ্যন্তরীণ ফাইটে বিমানটি ম্যাগঙে অবতরণ করছিল। ঝড়ো আবহাওয়ার মধ্যে বিমানটি অবতরণ করছিল।
সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উদ্ধৃতি দিয়ে তাইওয়ানের সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ট্রান্স এশিয়া এয়ারওয়েজের বিমানটিতে ৫৪ জন যাত্রী ও চার ক্রু ছিল।
তাইওয়ানের সিভিল অ্যারোনট্রিক্স অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান শেন চি নিউজ অ্যাজেন্সিকে বলেন, ৫১ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকি সাতজন আহত হয়েছে।
তবে স্থানীয় দমকল বাহিনী প্রধান মৃতের সংখ্যা ৪৫ বলে জানিয়েছেন।
বুধবার টাইফুট ম্যাটমো তাইওয়ানে আঘাত হানে। এর প্রভাবে ভারী বর্ষণ ও প্রবল বাতাস বয়ে যায়। খারাপ আবহাওয়ার করণে আর্থিক প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ